• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুর

প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬ ২:২০
আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২৬ ২:২০

9685036

জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুর

গলাচিপা দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
জেলের মধ্যে ইলিশ জাল বিতরণ অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। ছবি: যুগান্তর

বৃহস্পতিবার (৭ মে) বিকাল ৪টায় পটুয়াখালীর গলাচিপা অফিসার্স ক্লাবে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এক হাজার জেলের মধ্যে ইলিশ জাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক বলেন- যে প্রকৃত জেলে না, তিনি যেন জেলে সুবিধা না পায়। কিন্তু বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা পায়- এমন কেউ যদি অসহায় হয়, তবুও তারা জেলে সুবিধা পাবেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (গলাচিপা ও দশমিনা সার্কেল) মো. সৈয়দ্দুজামান, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, জেলা যুবঅধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com