• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ডিএনসিসির ৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৭:১৭
আপডেট: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৭:১৭

9659852 3

ডিএনসিসির ৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৫২৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নতুন বাজেটটি আগের অর্থবছরের তুলনায় ১ হাজার ৫৪২ কোটি টাকা কম নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানস্থ নগর ভবনে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।

ঘোষিত বাজেট অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ডিএনসিসির প্রস্তাবিত বাজেট ছিল ৬ হাজার ৬৯ কোটি টাকা। সে তুলনায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উল্লেখযোগ্য পরিমাণে কমানো হয়েছে।

বাজেট ঘোষণাকালে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, নতুন অর্থবছরের জন্য আমরা একটি বাস্তবমুখী বাজেট প্রণয়ন করেছি। আয় ও ব্যয়ের মধ্যে সমন্বয় রেখে এই বাজেট তৈরি করা হয়।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২ হাজার ১৯৫ কোটি টাকা। আগের অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ২১৩ কোটি টাকা। তবে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের পরিমাণ নির্ধারণ করা হয় ১ হাজার ৬৯৯ কোটি টাকা।

ডিএনসিসি সূত্র জানায়, বাস্তব আয়-ব্যয়ের সক্ষমতা বিবেচনায় রেখে নতুন অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে। নগর সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সুবিধা সম্প্রসারণে বাজেটের বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ রাখা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com