• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: যথাযথ সমীক্ষা হয়েছে কি না তদন্তের দাবি

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৭:৪৩
আপডেট: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৭:৪৩

962220

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: যথাযথ সমীক্ষা হয়েছে কি না তদন্তের দাবি

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
রাজধানীর পান্থকুঞ্জে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্প নির্মাণের আগে যথাযথ সমীক্ষা ও পরামর্শ গ্রহণ করা হয়েছে কি না তা পুনরায় নিরীক্ষা করার দাবি উঠেছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর সাবেক সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বিআইপি আয়োজিত গোলটেবিল বৈঠকে এই দাবি তুলেন।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর বাংলামোটরে প্ল্যানার্স টাওয়ারে বিআইপি কনফারেন্স হলে “পান্থকুঞ্জ পার্ক: ফাইট ফর দ্য ‘আরবান কমন্স’ ইন ঢাকা” শীর্ষক এক গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), দুনিয়াদারি আর্কাইভ যৌথভাবে এ গোলটেবিল বৈঠকটি আয়োজন করে।

সভায় আদিল মুহাম্মদ খান বলেন, পান্থকুঞ্জে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্প নির্মাণের সিদ্ধান্ত কীভাবে গৃহীত হয়েছে এবং এ বিষয়ে যথাযথ সমীক্ষা ও পরামর্শ গ্রহণ করা হয়েছে কি না তা তদন্ত করা প্রয়োজন।

বুয়েটের অধ্যাপক ড. আব্দুল হাসীব চৌধুরী বলেন, বিদ্যমান আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সীমাবদ্ধতার কারণে নগরের উন্মুক্ত স্থান সংরক্ষণ কঠিন হয়ে পড়েছে। তিনি জনস্বার্থভিত্তিক আইন ও নীতিমালার সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

মূল উপস্থাপনার পর নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীরা মুক্ত আলোচনায় অংশ নেন। আলোচনায় ঢাকার অপরিকল্পিত নগরায়ন, উন্মুক্ত স্থানের সংকট, দূষণ, ভূমিকম্পের সময় নিরাপদ আশ্রয়স্থলের অভাব এবং নগরবাসীর জীবনমান নিয়ে নানা প্রশ্ন উত্থাপন করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com