• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তাবলীগ জামাতের মধ্যে চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবি

প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫ ৫:৫৫
আপডেট: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫ ৫:৫৫

966895

তাবলীগ জামাতের মধ্যে চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবি

জনতার আওয়াজ ডেস্ক
অতি দ্রুত সময়ের মধ্যে তাবলীগ জামাতের উভয় পক্ষের চলমান সংকট ও বৈষম্যের ইনসাফ ও ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে সচেতন ছাত্র সমাজ নামের এক সংগঠন। সোমবার (২৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সচেতন ছাত্র সমাজের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সচেতন ছাত্র সমাজের মুখ্য সংগঠক মো: জুবাইরুল ইসলাম বলেন, বিগত বছরগুলোর মতো বর্তমান বৈষম্য বিরোধী সরকার গত বছরের ৪ ও ৭ নভেম্বর বিবদমান পক্ষদ্বয়ের সাথে বৈঠক করে টঙ্গী বিশ্ব ইজতেমা আয়োজনের তারিখ ঘোষণা করেছিল। সরকারের জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল ‘আগামী ৩১ জানুয়ারি হতে ২ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বিশ্ব ইজতেমার ১ম পর্ব মাওলানা জুবায়ের অনুসারীগণ আয়োজন করবেন। এবং আগামী ৭ হতে ৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বিশ্ব ইজতেমার ২য় পর্ব মাওলানা সাদ অনুসারীগণ আয়োজন করবেন। ১ম পর্বের আয়োজনকারীগণ তাদের আয়োজন শেষে ইজতেমার মাঠ প্রস্তুতি সংক্রান্ত কমিটিকে ৪ ফেব্রুয়ারি বেলা ৩টার মধ্যে বুঝিয়ে দিবেন। ২য় পর্বের আয়োজনকারীগণ ৪ ফেব্রুয়ারি বিকালে উক্ত কমিটির নিকট থেকে ইজতেমার মাঠ বুঝে নিবেন এবং ইজতেমা শেষে ১১ ফেব্রুয়ারি দুপুরে উক্ত কমিটির নিকট মাঠ হস্তান্তর করবেন।’

তিনি বলেন, প্রজ্ঞাপন অনুযায়ী তাবলীগের উভয় পক্ষই তাদের ইজতেমা নির্ধারিত তারিখে সুষ্ঠুভাবে সম্পন্ন করার কথা। তবে অত্যন্ত দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি, মাওলানা জোবায়ের অনুসারীগণ প্রজ্ঞাপনের শর্ত ভঙ্গ করে ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি তাদের দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজনের ঘোষণা দিয়েছেন যা পূর্বে জারিকৃত সরকারি প্রজ্ঞাপনের সাথে সরাসরি সাংঘর্ষিক। এছাড়া ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ২০২৫ মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা আয়োজনের কথা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হচ্ছে, যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনো প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি। বিশ্ব ইজতেমার তারিখ নিয়ে সরকারের এই অস্পষ্টতা এবং ধোঁয়াশা জাতিকে আবারও অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি করছে।

তিনি আরও বলেন, আমরা জোর দাবি জানাচ্ছি, উভয়পক্ষ যেন সুষ্ঠুভাবে তাদের ইজতেমা সম্পন্ন করতে পারে সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট দিক নির্দেশনামূলক পরিপত্র দ্রুত সময়ের মধ্যে জারি করতে হবে। যদি কোন পক্ষ ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে না পারে, তাহলে এর পুরো দায়ভার সরকারের উপর বর্তাবে এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে সরকারের প্রতি আস্থাহীনতা তৈরি হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে তাবলীগ জামাতের উভয় পক্ষের চলমান বৈষম্যের ইনসাফ ও ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধান করতে হবে। অন্যথায় দেশের বৃহত্তর স্বার্থে আমরা সচেতন ছাত্রসমাজ বিকল্প কর্মসূচি দিতে বাধ্য হবো।

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সচেতন ছাত্র সমাজের পক্ষে মো. নজরুল ইসলাম, শরীফুল ইসলাম, মো. রোমান হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com