• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দুপুরে সংবাদ সম্মেলন করবেন সরকারের চার মন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪ ১:৩৫
আপডেট: মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪ ১:৩৫

985896 37

দুপুরে সংবাদ সম্মেলন করবেন সরকারের চার মন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা নিয়ে আপিল বিভাগের রায় সংক্রান্ত প্রজ্ঞাপনের বিষয়ে সংবাদ সম্মেলন করবেন সরকারের চার মন্ত্রী। দুপুর আড়াইটায় গুলশানে আইনমন্ত্রীর সরকারি বাসভবনে এই সংবাদ সম্মেলন হবে। এতে আইনমন্ত্রী আনিসুল হক, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী মো. আলী আরাফাত উপস্থিত থাকবেন। এর আগে, সোমবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রজ্ঞাপনের অনুমোদন দিয়েছেন। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে মঙ্গলবার প্রকাশিত খবরে বলা হয়েছে, সব গ্রেডের ক্ষেত্রেই সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগের বিষয়টি প্রজ্ঞাপনে রাখা হবে। আপিল বিভাগের রায় অনুযায়ী, শুধুমাত্র সাত শতাংশ কোটায় নিয়োগ করা হবে। এর আগে, রোববার রায়ের দিন আইনজীবীরা বলেছিলেন, ২০১৮ সালের প্রজ্ঞাপন অনুযায়ী নবম থেকে ১৩ তম গ্রেডের ক্ষেত্রে এ রায় কার্যকর হবে।সূত্রঃ বিবিসি বাংলা


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com