• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দুর্নীতি ও অপচয় রেলওয়ের লোকসানের বড় কারণ: রেলপথ উপদেষ্টা

প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ৪:৫০
আপডেট: বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ৪:৫০

train

দুর্নীতি ও অপচয় রেলওয়ের লোকসানের বড় কারণ: রেলপথ উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক

দুর্নীতি ও অপচয় রেলওয়ের লোকসানের বড় কারণ বলে উল্লেখ করেছেন রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, রেলওয়ে একটি লোকসানের প্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, এখানে (রেলওয়েতে) এক টাকা আয় করার জন্য আড়াই টাকার মতো খরচ। দুর্নীতি যাতে কমে এবং অপচয় যাতে বন্ধ হয়, সেজন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি।

বুধবার (২৬ মার্চ) ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি লাউঞ্জের সামনে ঢাকা-ভৈরববাজার-ঢাকা রুটের নতুন এক জোড়া কমিউটার ট্রেন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ঢাকা ও বড় শহরের বাইরের শহরগুলোর দিকে নজর দিয়েছে। শহরের বাইরের মানুষের যে প্রয়োজন সেগুলো বোঝার চেষ্টা করছি ও মেটানোর চেষ্টা করছি।

রেলপথ উপদেষ্টা বলেন, বিনা টিকিটে অনেক রেলে সেবা নিয়ে থাকে। রেল সেবার মূল্য তুলনামূলকভাবে অনেক কম। এরপরেও কিছু কিছু এলাকার যাত্রীরা আছেন যারা ভাড়া দেন না। এভাবে চলতে থাকলে রেলওয়ে সার্ভিস বন্ধ হয়ে যাবে।

তিনি আরও বলেন, আপনার যদি দেখেন কেউ ভাড়া দিচ্ছে না, তাহলে তাকে আমাদের নজরে আনবেন। যদি রেলের লোকসান আরও হয়, তাহলে এটাকে মোকাবিলা করার জন্য আমাদের রেলের সেবা কমানো ছাড়া কোনো বিকল্প থাকবে না।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com