• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশের জন্য কথা না বললে হয়তো ইলিয়াস আলী গুম হতেন না: পানিসম্পদ মন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৭:১৯
আপডেট: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৭:১৯

9633336 2

দেশের জন্য কথা না বললে হয়তো ইলিয়াস আলী গুম হতেন না: পানিসম্পদ মন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
দেশের জন্য কথা না বললে হয়তো ইলিয়াস আলী গুম হতেন না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, ‘এম ইলিয়াস আলী ছিলেন একজন ত্যাগী, সাহসী ও গণতন্ত্রকামী নেতা। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সবসময় জনগণের অধিকার ও অবাধ নির্বাচনের দাবিতে সোচ্চার ছিলেন। তিনি গণতন্ত্র ও নির্বাচনের জন্য লড়াই করেছেন।’

শুক্রবার (১৭ এপ্রিল) সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজারে জুমার নামাজ শেষে গুম হওয়া বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর জন্য আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত আয়োজন করা হয়। সেখানে এম ইলিয়াস আলীর জন্য দোয়া করা হয়। পাশাপাশি দেশবাসী ও দলীয় নেতা-কর্মীদের মঙ্গল কামনায় দোয়া করা হয়।

মন্ত্রী বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণের রায়ে বিএনপি আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। যারা দীর্ঘদিন ধরে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, যারা আন্দোলনে জীবন দিয়েছেন, তাদের ত্যাগ বৃথা যাবে না। এসব ত্যাগের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।’

তিনি জানান, বিএনপি ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে একটি নতুন ধারায় এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘বিএনপি সব সময় সিলেটবাসীর পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দলমত নির্বিশেষে জনগণের কল্যাণে কাজ করে যাবে। আগামী ২ মে তারেক রহমানের সিলেট সফরের সম্ভাবনা রয়েছে। এ সময় তিনি বাসিয়া নদীর পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করতে পারেন। একসময় গুরুত্বপূর্ণ এ নদীটি বর্তমানে প্রায় খালে পরিণত হয়েছে। নদী পুনরুদ্ধারের মাধ্যমে সিলেট অঞ্চলের পরিবেশ ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।’

বিচার ও জবাবদিহিতার বিষয়ে তিনি বলেন, ‘অতীতে সংঘটিত নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যথাযথ তদন্তের মাধ্যমে মূল্যায়ন করা হবে। দেশের মানুষের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।’

এছাড়া আসন্ন মে মাসে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথাও উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘আগাম পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে বন্যার প্রভাব কমিয়ে আনার চেষ্টা চলছে।’

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি এড. আশিক উদ্দিন আশুক পিপি, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি শহিদ আহমদ চেয়ারম্যান, মাহবুবুর রব চৌধুরী ফয়সাল, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, আনোয়ার হোসেন মানিক, কোহিনুর আহমদ, এড. সাঈদ আহমদ, আবুল কাশেম, শাকিল মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক এড. আল আসলাম মুমিন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমদ রানু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ-প্রচার সম্পাদক শাহীন আলম জয় এবং জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com