• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশে গুম নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২ ১১:৩৬
আপডেট: শনিবার, ৮ অক্টোবর, ২০২২ ১১:৩৬

966002563 4

দেশে গুম নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশে গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। সরকার চায় না কেউ গুম হোক, বিচারবহির্ভূত হত্যার শিকার হোক।

আজ শনিবার দুপুরে সিলেট সদর উপজেলার সাহেবের বাজার স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটলে শেখ হাসিনা সরকার দায়ীদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেবে। সরকার গুম, খুন ও বিচারবহির্ভূত কোনো হত্যাকান্ড সমর্থন করে না। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি দেখে পশ্চিমা দেশগুলোর মাথা ব্যথা শুরু হয়েছে। বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্র নিয়ে পশ্চিমাদের কোনো পরামর্শের প্রয়োজন নেই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষা খাতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। এ ছাড়া স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসাগুলোতে নতুন নতুন বিভিন্ন ধরনের ভবন নির্মাণ করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান শিক্ষা ব্যবস্থাসহ দেশের অগ্রগতিই প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষাবান্ধব সরকার। সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক আব্দুল বাছিত এবং সেলিম উদ্দিনের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খাঁন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com