• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশে হত্যার রাজনীতির প্রধান হোতা হচ্ছে বিএনপি : ওবায়দুল কাদের

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ ৫:০৬
আপডেট: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ ৫:০৬

jpeg 13

দেশে হত্যার রাজনীতির প্রধান হোতা হচ্ছে বিএনপি : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে হত্যা, সন্ত্রাস ও রাজনৈতিক ষড়যন্ত্রের মূলহোতা হচ্ছে বিএনপি।

তিনি বলেন, এ দেশে হত্যার যে রাজনীতি, তার প্রধান হোতা হচ্ছে- বিএনপি। তারাই বঙ্গবন্ধু হত্যা, জেলহত্যা ও ২১ আগস্টে গ্রেনেড মেরে নেতাকর্মীদের হত্যাকারী। বৃহস্পতিবার ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে তারা চেতনায় লালন করেন, পালন করেন। এজন্য শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ও হত্যার রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। তাদের সেই লড়াই চলছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বিশ্বের ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল বলে উল্লেখ করেন সড়ক পরিবহনমন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করে নিঃসঙ্গ করে দেওয়াই ছিল ঘাতকদের লক্ষ্য। সেদিন শেখ হাসিনা ও শেখ রেহানা ছিলেন বিদেশে।

৩ নভেম্বর জেলের অভ্যন্তরে জাতীয় চার নেতাকে হত্যা ছিল ১৫ আগস্টের ধারাবাহিকতা। এ হত্যার অপরাজনীতির ধারাবাহিকতায় ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় ২৩টি তাজা প্রাণ ঝরে যায়। হামলাকারীদের প্রধান টার্গেট ছিল তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com