• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দ্বাদশ সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত থাকতে চায়

প্রকাশ: বুধবার, ৩১ আগস্ট, ২০২২ ৬:৩৮
আপডেট: বুধবার, ৩১ আগস্ট, ২০২২ ৬:৩৮

960002543

দ্বাদশ সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত থাকতে চায়

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পৃক্ত থাকতে চায় বলে জানিয়েছেন মার্কিন আন্ডার সেক্রেটারি জে ডব্লিউ ফারনান্দেজ। বাংলাদেশ তাদের আগ্রহে স্বাগত জানিয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছন, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

বুধবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা বিনিময়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এর আগে গত ১০ আগস্ট যুক্তরাষ্ট্র সফরে যান তৌফিক-ই-ইলাহী চৌধুরী। ৩০ আগস্ট সফর শেষে দেশে ফেরেন তিনি। এরপর বুধবার সফর বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানান, যুক্তরাষ্ট্র সফরে আসন্ন নির্বাচন, বাংলাদেশের মানবাধিকার, জ্বালানি ও খাদ্যসহ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি জে ডব্লিউ ফারনান্দেজের সঙ্গে কথা হয়েছে।

তিনি বলেন, ‘ওই বৈঠকের আলোচনায় নির্বাচনের বিষয়টি আসলে আমি বলেছি, আমরা সবাই চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তবে এটি সরকারের দায়িত্বে নয়। এটি আমাদের নির্বাচন কমিশন দেখে। তারা এরই মধ্যে স্থানীয় সরকারের বেশ কিছু নির্বাচন করেছে, যেগুলো অবাধ ও সুষ্ঠু হয়েছে এবং সবার অংশগ্রহণ ছিল। জাতীয় নির্বাচনও তাই হবে।’

‘জবাবে মার্কিন আন্ডার সেক্রেটারি জে ডব্লিউ ফারনান্দেজ বলেছেন, তারাও নির্বাচনে সম্পৃক্ত থাকবেন। আমিও বলেছি, আমরা এটাকে স্বাগত জানাই। বিদেশি পর্যবেক্ষক হিসেবে আমরাও তোমাদের সুযোগ দিতে রাজি আছি। এটা আমাদের নির্বাচনী নিয়মের মধ্যেই আছে।’ প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এ কথা জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com