• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দ্রুত প্রজ্ঞাপনের দাবি ৩৫ প্রত্যাশীদের

প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ ৩:৪০
আপডেট: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ ৩:৪০

96669896 2

দ্রুত প্রজ্ঞাপনের দাবি ৩৫ প্রত্যাশীদের

জনতার আওয়াজ ডেস্ক
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে পুরুষের ক্ষেত্রে ন্যূনতম ৩৫ এবং তা শর্ত সাপেক্ষে উন্মুক্ত করে দ্রুত প্রজ্ঞাপনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ৩৫ প্রত্যাশীরা।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে এ অবস্থান কর্মসূচির শুরু হয়। এদিন, রাজধানী ও আশেপাশের বিভিন্ন স্থান থেকে ৩৫ প্রত্যাশীরা শাহাবাগে জড়ো হন।

এ সময় আন্দোলনের সমন্বয়ক আহমেদ তানজিল জানান, আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে আসছি। তার পরিপ্রেক্ষিতে সরকার একটি সংস্কার কমিটি গঠন করে। পাঁচ সদস্যবিশিষ্ট সংস্কার কমিটি আমাদের সঙ্গে আলোচনা করে, সাত কার্যদিবসের মধ্যে চাকরিতে আবেদনের বয়সসীমা ছেলেদের জন্য ৩৫ এবং মেয়েদের জন্য ৩৭ করার একটি সুপারিশ করে এই কমিটি। এই সুপারিশ যেন দ্রুত প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয় এই দাবিতেই আজকের এই কর্মসূচি।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এই কমিটি গঠন করেছে। আমাদের দাবি যৌক্তিক বলে তারা এই সুপারিশ করেছে। উপদেষ্টাদের আজকে একটি মিটিং আছে। তাই আমরা চাই আজকেই যেন আমাদের দাবির প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com