• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দ্রুত ভিসা দিবে ইতালি দূতাবাস

প্রকাশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ৫:৪৩
আপডেট: বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ৫:৪৩

966698596 4

দ্রুত ভিসা দিবে ইতালি দূতাবাস

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকাস্থ ইতালি দূতাবাস ভিসা অ্যাপয়েন্টমেন্টের বুকিং পদ্ধতি পরিবর্তনে ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালকে নির্দেশনা দিয়েছে। বুধবার (২৭ মার্চ) ঢাকাস্থ ইতালি দূতাবাস থেকে দেওয়া এক নোটিশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দূতাবাস ভিএফএস গ্লোবালকে ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতি পরিবর্তন করার নির্দেশ দিয়েছে।

বৈধ নুলাওস্তাসহ (ওয়ার্ক পারমিট ভিসা) অ্যাপয়েন্টমেন্টকারীরা মেয়াদ শেষ হওয়ার আগে আবেদন করতে পারবেন। এই ভিসার জন্য বুকিং স্লট নিতে কোনো চার্জ লাগবে না বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) ভিএফএস গ্লোবাল তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানায়, ইতালি দূতাবাসের নির্দেশ অনুসারে, ভিএফএস গ্লোবাল ভিসার জন্য একটি নতুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতি নিয়ে কাজ করছে। এ পদ্ধতিতে জরুরি প্রয়োজনে সব আবেদনকারীদের সেই অনুযায়ী একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করার অনুমতি দেবে।

নতুন পদ্ধতি কয়েক দিনের মধ্যে কার্যকর এবং সর্বজনীন হবে। এটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি বিজ্ঞপ্তিতে জানানো হবে বলেও নোটিশে জানানো হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com