• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নতজানু নীতির দিন শেষ : উপদেষ্টা রিজওয়ানা

প্রকাশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪ ২:২০
আপডেট: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪ ২:২০

985550

নতজানু নীতির দিন শেষ : উপদেষ্টা রিজওয়ানা

ফেনী প্রতিনিধি

পানি ন্যায্য হিস্যা নিয়ে সরকারি পর্যায়ে যদি কোনো নীরবতা থেকে থাকতো, নিষ্ক্রিয়তা থেকে থাকতো, সেই দিনটা শেষ হয়ে গেছে। আমারা এখন দেশের স্বার্থে সোচ্চার। নতজানু নীতির দিন শেষ বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রবিবার (২২ সেপ্টেম্বর) বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর পরশুরামের মীর্জানগরের নিজ কালিকাপুর বল্লারমুখ বাঁধ দেখতে গিয়ে উপদেষ্টা এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘নদীর পানি শুধু রাজনীতি নয়, এটা কূটনীতি ও অর্থনীতিও। জনগণের চশমা দিয়ে সমস্যা দেখতে এসেছি। জনগণকে জানতে এসেছি, তারা কি সমাধান চায়। স্থানীয় জনসাধারণ বলেছেন, প্রতিবেশী দেশ বাঁধ কেটে দেয়ায় তারা বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

এ সময় ফেনীর জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকালে সাম্প্রতিক বন্যা-ভাঙন করণীয় বিষয়ে জেলা প্রশাসন কার্যালয়ে গণশুনানিতে অংশ নিবেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com