• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে পিংক বাস: সড়কমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ১:৩৭
আপডেট: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ১:৩৭

969652

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে পিংক বাস: সড়কমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকার সড়কে নেমেছে বিশেষ ‘পিংক বাস’।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১২টার দিকে তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে একটি রুটে দুটি বাস এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাসসহ মোট ১৪টি বাস ১৩টি রুটে চলাচল করবে।

তিনি বলেন, একজন নারী যাত্রীর নিরাপত্তা শুধু বাসের ভেতরে নয়, বাসে ওঠার আগে অপেক্ষার সময় এবং গন্তব্যে নামার পরও নিশ্চিত করতে হবে। অনেক সময় অপেক্ষার স্থান, বাসের ভেতরের পরিবেশ কিংবা নামার মুহূর্তে নারীরা অস্বস্তিকর ও অনিরাপদ পরিস্থিতির মুখোমুখি হন। নতুন এই সেবায় সেই বাস্তবতাকে বিবেচনায় নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। পরিবার, অর্থনীতি ও রাষ্ট্র গঠনে তাদের অবদান সমান। তাই রাষ্ট্রের দায়িত্ব হলো তাদের কর্মক্ষেত্র, শিক্ষা ও দৈনন্দিন যাতায়াতের জন্য নিরাপদ পরিবহন নিশ্চিত করা।

বিআরটিসির বর্তমান অবস্থা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, প্রতিষ্ঠানটি এখন আর লোকসানে নেই, ব্রেক ইভেন অবস্থায় রয়েছে। তবে মানসম্মত সেবা ও আধুনিক পরিচালনায় এখনও ঘাটতি রয়েছে। পুরোনো ব্যবস্থাপনাকে সময়োপযোগী করে যাত্রীবান্ধব অপারেশন গড়ে তুলতে রুট পুনর্বিন্যাস ও রুট পারমিটের যৌক্তিকীকরণের কাজ চলছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com