• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নিরাপদ খাদ্য উৎপাদনে নলেজ শেয়ারিং কর্মশালা

প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬ ৩:৪৭
আপডেট: সোমবার, ৪ মে, ২০২৬ ৩:৪৭

9600007 2

নিরাপদ খাদ্য উৎপাদনে নলেজ শেয়ারিং কর্মশালা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
মিলার্স ফর নিউট্রিশন কোয়ালিশনের উদ্যোগে দুই দিনব্যাপী নলেজ শেয়ারিং একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার রুরাল ডেভেলপমেন্ট একাডেমি (আরডিএ) এবং রাজশাহীর আশ্রয় সেন্টারে ‘ফর্টিফাইড রাইস কার্নেল (এফআরকে) ফ্যাক্টরিতে ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম (এফএসএমএস) শক্তিশালীকরণ : অর্জন, ঘাটতি ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এ কর্মশালা হয়।

টেকনোসার্ভ কর্তৃক বাস্তবায়িত এবং গেটস ফাউন্ডেশনের অর্থায়নে এ আয়োজন করা হয়। কর্মশালার মূল লক্ষ্য ছিল এফআরকে ফ্যাক্টরিগুলোতে ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম (এফএসএমএস) বাস্তবায়ন আরও জোরদার করা, পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়, অংশীজনদের সক্রিয় সম্পৃক্ততা এবং সমন্বিত পরিকল্পনার মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করা। এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা জাতীয় ও আন্তর্জাতিক ফর্টিফিকেশন মানদণ্ড পূরণ করে উচ্চমানের ফর্টিফাইড চাল উৎপাদনের সক্ষমতা অর্জন করেন।

দেশের ১৩টি এফআরকে ফ্যাক্টরির প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। কর্মশালার শেষে অংশগ্রহণকারীরা ফ্যাক্টরিতে এফএসএমএস আরও শক্তিশালী করা এবং দেশের মানুষের জন্য নিরাপদ ও উচ্চমানের ফর্টিফাইড চাল উৎপাদন নিশ্চিত করার প্রতি তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রোববার (৩ মে) বগুড়ার রুরাল ডেভেলপমেন্ট একাডেমিতে (আরডিএ) কর্মশালার উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের পরিচালক (সরবরাহ, বণ্টন ও বিপণন বিভাগ) মো. জহিরুল ইসলাম খান। তিনি সরকারের চলমান চাল ফর্টিফিকেশন কার্যক্রমে সকল প্রকারের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং ফর্টিফাইড রাইস কার্নেল (এফআরকে) উৎপাদনকারী ফ্যাক্টরির কাছ থেকে গুণগতমানসম্পন্ন এফআরকে সরবরাহ প্রত্যাশা করেন। একই সঙ্গে বাংলাদেশে এফআরকে উৎপাদনে ফুড সেফটি ম্যানেজমেন্ট নিশ্চিতকরনে কারিগরি সহায়তা অব্যাহত রাখার জন্য টেকনোসার্ভকে অনুরোধ জানান।

টেকনোসার্ভের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার মো. গুলজার আহম্মেদ উদ্বোধনী বক্তব্যে জানান, গত আট মাসে (সেপ্টেম্বর ২০২৫–এপ্রিল ২০২৬) এফআরকে কারখানাগুলোতে টেকনোসার্ভের কারিগরি সহায়তার ফলে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।

কর্মশালার কারিগরি সেশনে সিনিয়র ফুড ফর্টিফিকেশন স্পেশালিস্ট মো. নাঈম জোবায়ের এবং এফএসএমএস কনসালট্যান্ট মো. মেহেদী হাসান ফ্যাক্টরিগুলোর পূর্ববর্তী ও বর্তমান অবস্থার তুলনামূলক চিত্র উপস্থাপন করেন।

কর্মশালার অংশ হিসেবে প্রথম দিনে অংশগ্রহণকারীরা বগুড়ার রূপসী রাইস ফ্লাওয়ার অ্যান্ড পুষ্টি মিল এবং দ্বিতীয় দিনে রাজশাহীর কামাল অটো রাইস মিলের এফআরকে ইউনিট সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা মানসম্মত উৎপাদন প্রক্রিয়া, কার্যকর গুণগত মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং উন্নত প্রিমিক্স ব্যবস্থাপনা পদ্ধতি সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পান।

কর্মশালার সমাপনী অনুষ্ঠান সোমবার (৪ মে) রাজশাহীর আশ্রয় সেন্টারে অনুষ্ঠিত হয়। সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের উপ-পরিচালক (সরবরাহ, বণ্টন ও বিপণন বিভাগ) মো. আফিফ-আল-মাহমুদ ভূঁইয়া। তার বক্তব্যে জাতীয় পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এফআরকে উৎপাদনের ফুড সেফটি ম্যানেজমেন্টের গুরুত্ব তুলে ধরেন এবং সরকার ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং তিনি টেকনোসার্ভের এ উদ্যোগকে সাধুবাদ জানান।

সমাপনী পর্বে কামাল অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল উদ্দিন তার বক্তব্যে টেকনোসার্ভের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, এ উদ্যোগের ফলে কমপ্লায়েন্স, পণ্যের গুণগত মান এবং ফুড সেফটি ম্যানেজমেন্টে উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com