• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচনে এনালগ পদ্ধতি বাতিল করা হবে: ইসি আলমগীর

প্রকাশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:০৭
আপডেট: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:০৭

98889

নির্বাচনে এনালগ পদ্ধতি বাতিল করা হবে: ইসি আলমগীর

ময়মনসিংহ প্রতিনিধি

নির্বাচনে এনালগ পদ্ধতি বাতিল করা হবে। প্রার্থীদের নমিনেশন পেপার সাবমিটসহ নির্বাচনের সব কার্যক্রম ডিজিটাল করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচন নিরপেক্ষ হবে। কোথাও কোনো অনিয়মের সুযোগ নেই। অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

পরে টাউনহলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ইসি আলমগীর। এ সময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com