• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে : আইন উপদেষ্টা

প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫ ৭:২১
আপডেট: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫ ৭:২১

9666985 7

পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে : আইন উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন তারা ভালো আছেন।

এ সময় তিনি এসব গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানান।

শুক্রবার (২৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকার, সরকারের উপদেষ্টা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ বিভিন্নজনকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে।

‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পালিয়ে গেছেন’, ‘প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র দিয়েছেন’, ‘সামরিক বাহিনী সরকার গঠন করছে’, ‘সমন্বয়করা পালিয়ে গেছেন’- এমন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াতে দেখা যায়।

মূলত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নামে খোলা বিভিন্ন পেজ থেকে এসব অপতথ্য ছড়ানো হয়। এসব ভুয়া তথ্য আওয়ামী লীগ, ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতারাদের শেয়ার করতেও দেখা যায়।

তারই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অবস্থান জানান দিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি লিখেছেন, ‘পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিবেন না। আমরা সবাই ভাল আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com