• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পূর্বের নির্বাচনের চেয়ে আরো ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে: নির্বাচন কমিশনার

প্রকাশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪ ৫:৪৬
আপডেট: শনিবার, ৩০ মার্চ, ২০২৪ ৫:৪৬

98555696

পূর্বের নির্বাচনের চেয়ে আরো ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে: নির্বাচন কমিশনার

বরিশাল প্রতিনিধি

পূর্বের ভুলভ্রান্তি সুধরে কিভাবে ভালো একটা উপজেলা নির্বাচন উপহার দেয়া যায় সে বিষয় নিয়ে বরিশালে সভা করেছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

শনিবার (৩০) মার্চ দুপুরে বরিশাল নগরীর বান্দরোডস্থ শিল্পকলা একাডেমীর সভা কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মনিটরিং টিমের তৎপরতার লক্ষ্যে অনুষ্ঠিত সভায় এ কথা বলেন নির্বাচন কমিশনার।

তিনি উপস্থিত সকলে আশ্বস্ত করেছেন অতীতের নির্বাচনের চেয়ে সুন্দর নির্বাচন উপহার দেয়ার। এ জন্য সকলের সহযোগিতা চাইলেন নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার দাবি করেন পূর্বের নির্বাচনের চেয়ে আরো ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোটারের উপস্থিতির বিষয়ে বলেন, পূর্বের চেয়ে অনেক বেশী ভোটার উপস্থিতি হবে।

এ সময় বিগত দিনের কিছু উদাহরণ তুলে ধরেন তিনি। নির্বাচন ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান। এ জন্য সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেয়ার আশ্বাস দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শওকত আলী ও পুলিশ কমিশনার জাহিদুল কবিরসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর উর্ধতন কর্মকর্তা এবং নির্বাচন কর্মকর্তারা।

প্রথম ধাপে ৮ মে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com