• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের জন্য প্রতিবন্ধক নন: ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ৯:৩৬
আপডেট: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ৯:৩৬

9685201

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের জন্য প্রতিবন্ধক নন: ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের জন্য প্রতিবন্ধক হিসেবে না দেখে সমমর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘প্রতিটি মানুষকে সমমর্যাদা দেওয়া এবং সবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমাদের কর্তব্য। কেউ স্বেচ্ছায় প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেন না। তাই প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা সংসদ সদস্যদের অন্যতম পবিত্র দায়িত্ব।’

বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাইদুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এসময় প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, পুনর্বাসন, সুরক্ষা এবং সমতার অধিকার নিশ্চিত করার বিষয়ে প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন ভারপ্রাপ্ত স্পিকার। বৈশ্বিক পরিসরে প্রতিবন্ধী ব্যক্তিদের যথাযথ সুরক্ষা ও শিক্ষার অধিকার নিশ্চিত করার পাশাপাশি মানুষ হিসেবে তাদের সমঅধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

রাজনৈতিক দলগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানান স্পিকার। একই সঙ্গে তাদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে সংসদীয় ককাস গঠন এবং যথাযথ আইনি সুরক্ষা দেওয়ার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মানসম্মত কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। এ সময় তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে মূলধারায় সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় আসে।

উল্লেখ্য, বার্ডো দৃষ্টিপ্রতিবন্ধীসহ অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, পুনর্বাসন ও স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে আসছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাইদুল হক বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও পুনর্বাসনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com