• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ১২:৩৭
আপডেট: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ১২:৩৭

96523985

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের ১০ জনকে নিয়ে ‘জ্বালানিবিষয়ক’ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যকালে তিনি এ প্রস্তাব দেন।

প্রস্তাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে কমিটির সভাপতি করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী।

এসময় সংসদ নেতা বিএনপির পক্ষ থেকে কমিটির ৫ সদস্যের নাম প্রস্তাব করেন। তারা হলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর–৪), মইনুল ইসলাম খান (মানিকগঞ্জ–২) ও মিয়া নুরুদ্দিন অপু (শরীয়তপুর–৩)।

বিরোধী দলকে পাঁচজনের নাম দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বিরোধী দলের পক্ষ থেকে দ্রুত নাম দেওয়া হলে, কমিটি দ্রুত কাজ শুরু করতে পারবে।’

এরপর প্রধানমন্ত্রীর এমন প্রস্তাবকে সাধুবাদ জানান সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

পরে স্পিকার বলেন, ‘আশা করি, অতি অল্প সময়ের মধ্যে বিরোধী দলের নেতা ৫ সদস্যের নাম দেবেন। কারণ, এই সংসদ (চলতি অধিবেশন) চলতি মাসের শেষেই শেষ হবে। আপনাদের এই বক্তব্যের ফলে জনগণের মনে অনেক আশা সঞ্চার হয়েছে। সরকার ও বিরোধী দল এভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, তবে যেকোনো সমস্যার সমাধান করা সম্ভব।’

সূত্র : বাসস


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com