• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রধানমন্ত্রী ক্রীড়াকার্ড-ভাতা কর্মসূচি উদ্বোধন করবেন সোমবার: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৪:৪৫
আপডেট: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৪:৪৫

96323690

প্রধানমন্ত্রী ক্রীড়াকার্ড-ভাতা কর্মসূচি উদ্বোধন করবেন সোমবার: ক্রীড়া প্রতিমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (৩০ মার্চ) ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবার (২৮ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আমিনুল হক বলেন, ‘যারা জাতীয় ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন, তাদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দেওয়া হবে। তাদের সম্মানিত করতে ক্রীড়া কার্ড দেওয়া হবে। যারা বিভিন্ন পদক পেয়েছে, তাদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দেওয়া হবে। সব খেলাকে সমান গুরুত্ব দেওয়া হবে।’

মোট ৫০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা প্রদান করা হবে এবং এপ্রিল থেকে ১২৯ জন ও পর্যায়ক্রমে বাকি ক্রীড়াবিদদের যুক্ত করা হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগ করা হবে। নতুন কুঁড়ি স্পোর্টস থেকে প্রতিভাবান খেলোয়াড়দের ক্রীড়াবৃত্তি দেওয়া হবে।’

এছাড়া ঢাকার বিভিন্ন জায়গায় দখল হয়ে থাকা মাঠ উদ্ধারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com