• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফেসবুকে সংসদ নির্বাচনের তারিখ নিয়ে গুজব : ইসি আহসান হাবিব

প্রকাশ: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ১২:৩০
আপডেট: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ১২:৩০

978748

ফেসবুকে সংসদ নির্বাচনের তারিখ নিয়ে গুজব : ইসি আহসান হাবিব

নিউজ ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে পড়েছে। ভুয়া তথ্যে দেখা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখসহ পুরো তফসিলের তথ্য। সত্য-মিথ্যা নিশ্চিত না হয়ে অনেকে শেয়ার দিচ্ছেন সেই তথ্য।

এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) অব. ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান গণমাধ্যমে বলেছেন, এর কোনো সত্যতা নেই। শুক্রবার ( ২৫ আগস্ট ) রাতে ফেসবুকে নির্বাচন সংক্রান্ত যে তথ্যটি ঘুরছে তা আদৌ সত্য নয়। এমন তথ্য ছড়িয়ে এ বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, নির্বাচন নিয়ে তাদের ঘোষণা করা রোডম্যাপ অনুযায়ী কাজ চলছে। নির্বাচনের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। বর্তমান একাদশ সংসদের মেয়াদ প্রায় শেষ। এখন দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় জাতীয় নির্বাচন হতে হবে এ বছরের নভেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ওই তথ্যে বলা হয়েছে, আগামী ৯ নভেম্বর নির্বাচনের তফসিল, ১৯ নভেম্বর মনোনয়ন জমার শেষ দিন, ২২ নভেম্বর মনোনয়ন যাচাই-বাছাই, ২৯ নভেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আর ২৩ ডিসেম্বর হবে ভোট। অথচ কমিশন বলছে এর কোনো সত্যতা নেই।

কমিশনার আহসান হাবিব খান বলেন, ‘এটা শতভাগ গুজব। এই তথ্যের কোনো সত্যতা বা ভিত্তি নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ গুজবে কেউ যাতে বিভ্রান্ত না হয় আমি সেই অনুরোধ জানাব। কোন উদ্দেশে কে বা কারা এমন ভুল এবং বানায়োট তথ্য প্রচার করছে এটা নিয়ে আমাদের ধারনা নেই। তবে যথাযথ কতৃপক্ষ অবশ্যই তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নিবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com