• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বন্ধ করে দেয়া বিমান বন্দরগুলো আগে চালু হবে: বিমান পরিবহন প্রতিমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:০০
আপডেট: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:০০

9658230 1

বন্ধ করে দেয়া বিমান বন্দরগুলো আগে চালু হবে: বিমান পরিবহন প্রতিমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
জামালপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আমাদের অনেকগুলো বিমানবন্দর বন্ধ রয়েছে। বিগত সরকার এগুলোকে বন্ধ করে দিয়েছে নানা কারণে। বিশেষ করে ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়া এগুলোকে বন্ধ করে রাখা হয়েছে। এগুলোকে আগে চালু করব। তারপর নতুন পরিকল্পনা হাতে নিলে যদি নতুন কোনো বিমানবন্দর কোনো বিভাগে হয়, তাহলে ময়মনসিংহে হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী নিজেও আমাদের মন্ত্রণালয়কে বলেছেন। আমাকেও ডেকে ব্যক্তিগতভাবে বলেছেন যে, আপনারা হজের টিকেটের দাম কমান এবং টিকেটের দাম এত কেন বেশি হবে? বিমান একটা লুজিং কনসার্ন ছিল। কিন্তু আমরা হিসাব করে দেখলাম লুজিং কনসার্ন কেন ছিল। বিমানকে লাভজনক করা সম্ভব এবং টিকেটের দাম কমানোও সম্ভব। আমরা ক্যালকুলেশন করেও দেখেছি যে বিমানের টিকেটের দাম কমানো সম্ভব। আপনাদের নাগালের মধ্যেই বিমানের টিকেটের দাম থাকবে।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সাদাকে সাদা ও কালোকে কালো বলেন, আপত্তি নেই। কিন্তু হলুদ সাংবাদিকতা যেন না হয়। এতে দেশের অনেক ক্ষতি হয়। মিথ্যা সংবাদ, সমাজে বিশৃঙ্খলা ঘটানোর জন্য বিভ্রান্তিকর কোন খবর যেন ছাপানো না হয়। আসুন আমরা একসঙ্গে দেশ গড়ার কাজ করি। আমরা সরকারে থেকে বুঝতে পারছি প্রত্যেকটি জায়গা ভঙ্গুর। প্রত্যেকটি জায়গা নষ্ট হয়ে গেছে, প্রত্যেক জায়গায় দুর্নীতির ছোয়া রয়েছে। সেগুলোকে পূরণ করতে হলে আমাদের সময় বেশী দিতে হবে, কাজ করতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, শুভ্র মেহেদী, খন্দকার রাজু আহমেদ ফুয়াদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। মতবিনিময় সভায় পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুসসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com