• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বহুল কাঙ্খিত মেট্রোরেলে থাকবে না হাফ পাস

প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ২:৪৩
আপডেট: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ২:৪৩

9601 31

বহুল কাঙ্খিত মেট্রোরেলে থাকবে না হাফ পাস

বহুল কাঙ্খিত মেট্রোরেল বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীতে চালু হচ্ছে। তবে সাধারণ গণপরিবহনের মতো এই মেট্রোরেলে শিক্ষার্থীরা জন্য কোনো হাফ পাস থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুধু এমআরটি পাসধারীরা ১০ শতাংশ ছাড় পাবেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘৩৮ মিনিটে উত্তরা থেকে মতিঝিল যাওয়া যাবে। আগারগাঁও থেকে উত্তরা ৬০ টাকা দিয়ে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে যেতে পারবেন যাত্রীরা। মেট্রোরেলে কোন হাফ পাস (ভাড়া) নেই। তবে মেট্রোরেল পাস নিলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাবে। যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তা যৌক্তিক।’

সংবাদ সম্মেলনে বলা হয়, মেট্রোরেলে বাসের মতো শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া থাকছে না। তবে যারা ম্যাস র‌্যাপিড ট্রানজিট বা এমআরটি পাস ব্যবহার করবেন, তারা ১০ শতাংশ ছাড়া পাবেন।

এ দিকে পূর্ব ঘোষণা অনুযায়ী, মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বিনাভাড়ায় দেশের প্রথম এই মেট্রোরেলে চলাচল করতে পারবেন।

আবার অভিভাবকদের সঙ্গে তিন ফুট উচ্চতা পর্যন্ত কোনো শিশু মেট্রোরেলে চলাচল করতে চাইলে ওই শিশুর টিকেট লাগবে না।

মেট্রোরেলের পরিচালক এন এম সিদ্দিক বলেন, ‘আপাতত মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন (দিয়াবাড়ি) থেকে সরাসরি ট্রেন আসবে আগারগাঁও স্টেশনে। ভাড়া হবে ৬০ টাকা। মাঝে কোনো স্টেশনে ট্রেন থাকবে না। আগামী ২৬ মার্চ থেকে মাঝের সব স্টেশনে যাত্রা ওঠানামা শুরু হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com