• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর ওয়াশিংটন দৃষ্টি নিবদ্ধ করবে

প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ৮:১৮
আপডেট: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ৮:১৮

985896 5

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর ওয়াশিংটন দৃষ্টি নিবদ্ধ করবে

জনতার আওয়াজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের আসন্ন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। এই সফরের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন চাহিদা সহায়তার ওপর ওয়াশিংটনের দৃষ্টি নিবদ্ধ করবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের অফিসের একটি মিডিয়া নোটে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ১০ থেকে ১৬ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন।

এতে বলা হয়, ডোনাল্ড লু ঢাকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে বৈঠকের জন্য একটি আন্তঃসংস্থা প্রতিনিধিদলে যোগ দেবেন। প্রতিনিধিদলে মার্কিন ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রতিনিধিরা থাকবেন।

ঢাকায় অবস্থানকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও সুশীল সমাজের বিভিন্ন সদস্যের সঙ্গে দেখা করার কথা রয়েছে ডোনাল্ড লুয়ের।

গত ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের পর যুক্তরাষ্ট্র থেকে এটিই প্রথম এ ধরনের সফর হতে যাচ্ছে।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সফরকালে ডোনাল্ড লু তার অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমগ্র ইন্দো-প্যাসিফিক অঞ্চলজুড়ে স্থিতিশীলতাকে সমর্থন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।

ভারতে তিনি ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল আয়োজিত ইন্ডিয়া আইডিয়াস সামিটে উন্নয়ন, নিরাপত্তা ও নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়ে মার্কিন-ভারত সহযোগিতার বিষয়টি তুলে ধরবেন।

এ ছাড়া ডোনাল্ড লু মার্কিন প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অব ডিফেন্স জেডিদিয়া পি রয়েল ও ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে অষ্টম ইউএস-ইন্ডিয়া ২+২ ইন্টারসেশনাল ডায়ালগের সহসভাপতিত্ব করবেন।

সংলাপে মার্কিন-ভারত দ্বিপক্ষীয় অংশীদারিত্ব বাড়ানো এবং ইন্দো-প্যাসিফিক ও তার বাইরে সহযোগিতা সম্প্রসারণের ওপর আলোকপাত করা হবে। সূত্র: বাসস


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com