• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশ-সুইজারল্যান্ডের সমঝোতা স্মারক সই

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ১:১৬
আপডেট: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ১:১৬

96669696 3

বাংলাদেশ-সুইজারল্যান্ডের সমঝোতা স্মারক সই

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ
মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশের দক্ষতা প্রশিক্ষণ সক্ষমতা বাড়াতে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও সুইজারল্যান্ড। এর ফলে চিকিৎসা এবং তথ্য-প্রযুক্তি সেক্টর থেকে সুইজারল্যান্ডে দক্ষ জনশক্তি রফতানির সুযোগ বাড়বে।

বুধবার (১৪ জুন) জেনেভায় জাতিসংঘ দপ্তর প্যালাইস ডেস ন্যাশন্‌স-এ সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেইন বারসেট-এর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর তাদের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক সই হয়।

‘জ্ঞানের অংশীদারিত্ব এবং দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক সমঝোতা স্মারকে নিজ নিজ দেশের পক্ষে সই করেন জেনেভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. সুফিউর রহমান এবং সুইজারল্যান্ডের স্থায়ী প্রতিনিধি উর্গ লাউবার। পরে ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, এ সমঝোতা স্মারক দক্ষতা প্রশিক্ষণ এবং জ্ঞান বিনিময়ের পথকে প্রশস্ত করবে।

সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সুইজারল্যান্ডের কিছু বিশেষ প্রতিষ্ঠান আছে, বিশেষ করে জুরিখে একটি ইনস্টিটিউট আছে, যেটি প্রযুক্তি এবং উদ্ভাবন নিয়ে কাজ করে। এ ইনস্টিটিউট সাধারণত দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে কাজ করে থাকে।

এখানে মূল লক্ষ্য হলো গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতা বাড়ানোর জন্য জুরিখের এ ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশের বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোকে সংযুক্ত করা।

সুইজারল্যান্ড বাংলাদেশ থেকে মেডিকেল ও আইটি খাতসহ দক্ষ জনশক্তি আমদানি করতে চায়। এজন্য দক্ষতা বৃদ্ধির বিষয়টি যুক্ত করা হয়েছে। সুইজারল্যান্ড প্রথমে বাংলাদেশী ইনস্টিটিউটের অধীনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবে, পরবর্তীতে তারা দক্ষ জনশক্তি নিয়ে আসবে।

ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com