জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আপাতত কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক। এছাড়া সাজা স্থগিতের মেয়াদের বিষয়ে মঙ্গলবার (১৯ মার্চ) সিদ্ধান্ত নেয়া হবে।
সোমবার(১৮ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, তবে প্রধানমন্ত্রী চাইলেও তিনি বিদেশে চিকিৎসা নিতে পারবেন না। দেশে বিদেশী চিকিৎসক দিয়ে চিকিৎসা নিতে পারবেন। এর আগেও তিনি বিদেশি চিকিৎসক এর মাধ্যমে চিকিৎসা করিয়েছেন।












