শিল্পের গ্যাসের দাম একসাথে প্রায় ২০০ শতাংশ বাড়ানো হয়েছে। তিন দফা বেড়েছে বিদ্যুতের দাম। এর মধ্যে ডলারের দাম বাড়ছে, অপর দিকে ইউটিলিটির ব্যয় বেড়ে যাওয়ায় পণ্যের উৎপাদন ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে গেছে। এ পরিস্থিতিতে এমনিতেই তারা সমস্যায় আছেন, এর ওপর ঋণের একক সুদহার তুলে দিলে ব্যবসা ব্যয় আরো বেড়ে যাবে। এতে টিকে থাকাই কঠিন হবে।












