• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের জন্য জরুরি

প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ৯:২৪
আপডেট: শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ৯:২৪

C33FF47E E4B1 4173 B515 013AE3381567

মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের জন্য জরুরি

বাংলাদেশ সরকার কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফ্রিংয়ে স্টেট ডিপার্টমেন্টের প্রধান ডেপুটি মুখপাত্র ভেদান্ত প্যাটেল এ উদ্বেগ প্রকাশ করেন। স্টেট ডিপার্টমেন্ট সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা, সাংবাদিক গ্রেপ্তারসহ সামপ্রতিক সাংবাদিক নির্যাতনের বিষয়গুলো উল্লেখ করে এ ব্যাপারে মুখপাত্রের মন্তব্য জানতে চান। জবাবে প্যাটেল বলেন, বাংলাদেশ সরকার কর্তৃক ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ব্যবহার নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সাংবাদিকদেরসহ সবার মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের জন্য জরুরি বিষয়। নির্বাচনের বছরে এটা আরও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিক যেন হুমকি, হয়রানি, হামলা কিংবা গ্রেপ্তারের শিকার না হন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com