• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মার্চের শুরুতে বাড়বে গ্যাসের দামও

প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ২:৫৬
আপডেট: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ২:৫৬

965236

মার্চের শুরুতে বাড়বে গ্যাসের দামও

জনতার আওয়াজ ডেস্ক
প্রতি ইউনিট বিদ্যুতের দাম সর্বনিম্ন ৩৪ পয়সা থেকে সর্বোচ্চ ৭০ পয়সা বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের এ তথ্য জানান। যা কার্যকর হবে মার্চের প্রথম সপ্তাহ থেকেই।

এদিকে গ্যাসের দাম বৃদ্ধির আভাস দিয়ে রেখেছেন প্রতিমন্ত্রী। মার্চের শুরু থেকে এটিও কার্যকর করা হতে পারে।

বিদ্যুতের দাম বাড়ানোর কারণ হিসেবে প্রতিমন্ত্রী বলেছেন বিদ্যুতে ভর্তুকি থেকে বের হয়ে যাওয়ার জন্য বিদ্যুতের দাম সমন্বয় করা হচ্ছে। আগামী তিন বছর এভাবে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে বলেও জানিয়েছেন তিনি। বর্তমানে বিদ্যুতে বর্তমানে সরকার বছরে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেয় বলে জানান প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, একইভাবে গ্যাসের দামও সমন্বয় করা হবে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দাম বাড়ানো হবে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে গ্যাসের দাম কমানো হবে। এই সমন্বয়ও মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কার্যকর করা হবে।

দাম বৃদ্ধির গেজেট আজ মঙ্গলবার প্রকাশ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, গ্যাসের দামও বাড়ানো হচ্ছে, তবে সেটা বাসাবাড়ির গ্রাহক পর্যায়ে এখন দাম বাড়বে না। আগের তুলনায় মার্কিন ডলারের দামের পার্থক্য ৪০ টাকার বেশি হওয়ায় সরকার বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয়ে বাধ্য হচ্ছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com