• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মূল্যস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে, এটা কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ ৪:১৪
আপডেট: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ ৪:১৪

966323

মূল্যস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে, এটা কমাতে হবে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

মূল্যস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে, এটা কমানোর চেষ্টা করতে হবে বলে মন্তেব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তৃণমূলে সেচ কাজে সোলার ব্যবহার ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াতে হবে।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার (২০ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এসব কথা বলেন। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এসময় পরিকল্পনা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী নির্দেশনা জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, কৃষি কাজে ডিজেলের পরিবর্তে সোলার ব্যবহার বাড়াতে হবে। কৃষি কাজে প্রতিবছর ডিজেলের ব্যবহার হয় ৮১ লাখ লিটার।

নতুন প্রকল্পের জন্য জমি কম ব্যবহার করতেও নির্দেশ দেন সরকার প্রধান।

তিনি আরো বলেন, বেসরকারিভাবে সোলার প্যানেল বানালে সরকারের পক্ষ থেকে সুবিধা দেওয়া হবে। বিদেশি অর্থ পাওয়ার বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে। এতে দেশি মুদ্রার চাপ কমবে।

সভায় বিদেশি অর্থের বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বিদেশি ঋণ ও সহায়তা ৫০ বিলিয়ন ডলার পাইপ লাইনে আছে। এগুলো প্রকল্পে ব্যবহার করতে পারলে রিজার্ভে কাজে লাগবে এবং প্রকল্পগুলো বাস্তবায়ন করা যাবে।

জানা যায়, একনেক সভায় ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ২৪ হাজার ৩৬২ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১২ হাজার ৮৭৩ কোটি ১১ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ১১ হাজার ৪৭২ কোটি ৮৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৬ কোটি ১৫ লাখ পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com