• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাষ্ট্রদূতরা তাদের কাজের সীমারেখা অতিক্রম করলে ব্যবস্থা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩ ৯:৪৯
আপডেট: সোমবার, ৫ জুন, ২০২৩ ৯:৪৯

966628

রাষ্ট্রদূতরা তাদের কাজের সীমারেখা অতিক্রম করলে ব্যবস্থা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতরা তাদের কাজের সীমারেখা অতিক্রম করলে সরকার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার ও বিএনপি নেতাদের সঙ্গে জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরির বৈঠক বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল কি-না, জানতে চাইলে শাহরিয়ার আলম এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমার বিস্তারিত (জাপানের রাষ্ট্রদূতের দুই বৈঠক সম্পর্কে) জানা নেই। ছয় মাস আগে অবশ্যই একটা পর্ব গেছে। যদি কোনো দেশের রাষ্ট্রদূত আবার সে ধরনের কর্মকাণ্ডে জড়িত হন, যেটা আমরা মনে করি যে তাদের কাজের সীমারেখা অতিক্রম করছে, তাহলে আমরা অবশ্যই তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তবে এখন পর্যন্ত এ রকম কিছু আমাদের চোখে পড়েনি।’

এ সময় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে শাহরিয়াল আলম বলেন, ‘নির্বাচন যত ঘনিয়ে আসবে সোস্যাল মিডিয়ায় অপপ্রচার তত বাড়বে। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ৬ মার্কিন কংগ্রেসম্যানের লেখা চিঠির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে তথ্যের বড় ধরনের ঘাটতি আছে। আমরা প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করব। নির্বাচন ঘনিয়ে আসছে, এসব বিষয় আরো আসবে।

প্রসঙ্গত, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত রোববার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে গত বৃহস্পতিবার তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি বাংলাদেশের আগামী নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় জানতে চান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com