• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাষ্ট্রপতির আসনসহ ১১ আসনে সীমানার গেজেট প্রকাশ

প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ৯:২৯
আপডেট: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ৯:২৯

96598885

রাষ্ট্রপতির আসনসহ ১১ আসনে সীমানার গেজেট প্রকাশ

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (৩০ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত গেজেটে এ তথ্য জানানো হয়।

সীমানা পুনর্নির্ধারণ হওয়া আসনগুলো হলো- ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।

গেজেট অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে সদর উপজেলার সঙ্গে নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। বগুড়া-২ আসনে শিবগঞ্জের পাশাপাশি যুক্ত হয়েছে নবগঠিত মোকামতলা উপজেলা। ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁও উপজেলার সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে দক্ষিণ গফরগাঁও উপজেলা এবং কুমিল্লা-৩ আসনে মুরাদনগরের সঙ্গে যুক্ত হয়েছে নবগঠিত বাঙ্গরা উপজেলা।

এ ছাড়া চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ির সঙ্গে নবগঠিত ফটিকছড়ি উত্তর এবং কক্সবাজার-১ আসনে মাতামুহুরী উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪ আসনের সীমানায়ও প্রশাসনিক পুনর্বিন্যাসের কারণে পরিবর্তন আনা হয়েছে। তবে নতুন উপজেলা ও প্রশাসনিক ইউনিট অন্তর্ভুক্ত করা হলেও অধিকাংশ ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনগুলোর ভৌগোলিক এলাকায় বড় ধরনের পরিবর্তন হয়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com