• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের কথা স্বীকার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৩:৪৬
আপডেট: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৩:৪৬

963333260 2

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের কথা স্বীকার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে তা স্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. সালাহউদ্দিন আহমদ।

পদত্যাগ রাষ্ট্রপতির বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন আছে। সেটা গুঞ্জনই। উনি পদত্যাগ করবেন কি না, সেটা তাঁকে জিজ্ঞেস করতে হবে। পদত্যাগ করার অপশন তো তাঁর আছে। এতে সরকারের তো কিছু করার নেই। পদত্যাগ করলে সেটা স্পিকার দেখবেন।’

বৃহস্পতিবার (২৩ জুলাই) সমসাময়িক বিষয়ে বিফ্রিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তবে এখনো সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে স্পিকারের কাছে পদত্যাগ পত্র দেওয়ার সাংবিধানিক নিয়ম আছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com