জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে এ তফসিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ি, মনোনয়ন দাখিলের তারিখ ১৩ আগস্ট, প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ১৮ আগস্ট বো ভোটগ্রহণ করা হবে ২০ আগস্ট।
এর আগে বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) ভোটার তালিকা পাঠায় সংসদ সচিবালয়।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
গত ২৪ জুলাই পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর পর থেকেই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি।













