• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে কাতার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫ ৮:১২
আপডেট: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫ ৮:১২

960000231

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে কাতার

জনতার আওয়াজ ডেস্ক
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি।

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি।

আর্থনা সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বি-পাক্ষিক এক বৈঠকে এ প্রতিশ্রুতি দেন তিনি।

বাংলাদেশ-কাতারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় তাদের। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের সহায়তা কামনা করেন ড: ইউনূস। এতে সাড়া দিয়ে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি।

ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের নীরবতাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। এ সময় ফিলিস্তিন নিয়ে বাংলাদেশের অবস্থানের জন্য ধন্যবাদ জানান কাতারের প্রধানমন্ত্রী। সেইসঙ্গে বাংলাদেশ সংস্কার ও পুনর্গঠনে সব ধরনের সহায়তারও আশ্বাস দেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com