• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্ব হলে ঝুঁকিতে পড়বে পুরো অঞ্চল: রাষ্ট্রপতি

প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ৮:২৯
আপডেট: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ৮:২৯

9888856 8

রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্ব হলে ঝুঁকিতে পড়বে পুরো অঞ্চল: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্ব হলে পুরো অঞ্চলকে ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এ সময় রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য জরুরিভাবে কাজ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নগরীর একটি হোটেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) ৭তম অংশীদারিত্ব সভা-২০২৩ উদ্বোধনকালে তার এই আহ্বান পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ প্রায় জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের ১২ লাখ মানুষকে আশ্রয়, খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে আতিথ্য করছে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।

রাষ্ট্রপ্রধান বলেন, এটা বোঝা অপরিহার্য যে, এই সমস্যার (রোহিঙ্গা আগমন) ভার বাংলাদেশের কাঁধেই কেবল বর্তানো উচিত নয়।

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক এবং টেকসই প্রত্যাবাসন শুরু করতে আরো বিলম্ব এবং মানবিক সহায়তার অভাব সমগ্র অঞ্চলকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে বলে আশঙ্কা করেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারে তার উৎসস্থলে এই সমস্যার একটি টেকসই সমাধান খুঁজে বের করার আহ্বান জানান।

সাহাবুদ্দিন সংশ্লিষ্ট সবাইকে চলমান উন্নয়ন সম্পর্কে সচেতন থাকতে বলেছেন, কারণ এটি (উন্নয়ন) একটি অভিন্ন দায়িত্ব হিসেবে সবার সমর্থন ও সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, বিডিআরসিএস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহাব, আইএফআরসি ও রেড ক্রিসেন্ট সোসাইটির এশিয়া প্যাসিফিক আঞ্চলিক পরিচালক আলেকজান্ডার ম্যাথিউ, রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান এগনেস ধুর ও বিডিআরসিএস মহাসচিব কাজী শফিকুল আজম বক্তব্য দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com