• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শপথ নিলেন মন্ত্রিসভার ৭ নতুন প্রতিমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ৯:৩৩
আপডেট: শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ৯:৩৩

9666985698996

শপথ নিলেন মন্ত্রিসভার ৭ নতুন প্রতিমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া সাত প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। তাদের নিয়ে মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪ জনে।

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার পর বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নিয়ম অনুযায়ী প্রথমে তারা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। পরে গোপনীয়তার শপথ নেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত ছিলেন।

এর আগে সাত প্রতিমন্ত্রীকে নিয়োগ দেন রাষ্ট্রপ্রধান। শুক্রবার (১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি আজ (১ মার্চ) শুক্রবার সরকারের সাত প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন।

শপথ নেওয়া সাত প্রতিমন্ত্রী হলেন- নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদ, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী, ঢাকার সংরক্ষিত নারী সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, জয়পুরহাটের বেগম রোকেয়া সুলতানা, টাঙ্গাইলের বেগম শামসুন নাহার, চট্টগ্রামের বেগম ওয়াসিকা আয়শা খান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com