• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শেখ হাসিনাকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানায়নি: পররাষ্ট্র মুখপাত্র

প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ ১২:২১
আপডেট: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ ১২:২১

98574589 4

শেখ হাসিনাকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানায়নি: পররাষ্ট্র মুখপাত্র

জনতার আওয়াজ ডেস্ক
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (স্বরাষ্ট্র বা আইন মন্ত্রণালয়) থেকে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো আবেদন আসেনি।

রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান এই তথ্য জানিয়েছেন। এদিন, পররাষ্ট্র সচিবের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠকে শেখ হাসিনার বিষয়ে আলোচনা নিয়ে করা প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে মুখপাত্র বলেন, আজকের মিটিংয়ে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। কারণ, এটি একটি প্রক্রিয়াধীন বিষয়। যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ আসে তখন হয়ত আমরা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেব। সেটা এখনও আসেনি।

এর আগে, বিকেলে ভারতীয় হাইকমিশনার গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তাদের বৈঠকে শেখ হাসিনা ইস্যুতে কোনো সুনির্দিষ্ট আলোচনা হয়নি।

ভারত বলছে, শেখ হাসিনা দেশটিতে রাজনৈতিক আশ্রয়ে নয়, রাষ্ট্রীয় অতিথি হিসেবে আছেন। শেখ হাসিনা স্ট্যাটাস (শ্রেণি) নিয়ে আনুষ্ঠানিক কিছু জানে কিনা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে এমন প্রশ্নে তৌফিক হাসান বলেন, না, আমরা অফিসিয়ালি কিছু জানি না।

সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৮ নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে এ ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com