• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শেখ হাসিনা এখনও ভারতেই অবস্থান করছেন

প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ২:১০
আপডেট: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ২:১০

9666985 1

শেখ হাসিনা এখনও ভারতেই অবস্থান করছেন

জনতার আওয়াজ ডেস্ক

ছাত্র-জনতাকে হত্যার পর গণ-অভ্যুত্থানের মুখে ভারত পালিয়ে যায় স্বৈরাচার হাসিনা। গত কয়েকদিন বলা হচ্ছে ভারত ছেড়েছেন মুজিব কন্যা। যদিও খবরটি নিশ্চিত করতে পারেনি কেউ। তবে দিল্লিতে মোদির কাছে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরাচার শেখ হাসিনা এখনও ভারতেই অবস্থান করছেন বলে জানা যাচ্ছে।

তিনি দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনও দেশে চলে গেছেন, এ জাতীয় সব খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা। বিবিসি বাংলার প্রতিবেদন।

বিবিসি বাংলা জানায়, ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক সূত্রের নিশ্চিত করেছে ‘শেখ হাসিনা দিল্লিতে গত সপ্তাহে যেভাবে ছিলেন, এই সপ্তাহেও ঠিক একইভাবে আছেন!’

তিনি দিল্লিতে ঠিক কোথায় অবস্থান করছেন তা ভারত আনুষ্ঠানিকভাবে কখনওই জানায়নি– কিন্তু সেই ‘লোকেশন’ যে গত কয়েকদিনের ভেতরে মোটেও পাল্টায়নি, সে কথাও জানানো হয়েছে।

দিল্লির সাউথ ব্লকে একটি উচ্চপদস্থ সূত্র বিবিসির কাছে এমনও বলেছেন, ‌‘যে পরিস্থিতিতেই আসুক না কেন, শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের অতিথি। তিনি যদি পরে তৃতীয় কোনও দেশে যানও, সেটা নিয়ে আমাদের লুকোছাপা করার তো কোনও কারণ নেই!’

ফলে শেখ হাসিনা গোপনে সংযুক্ত আরব আমিরাতের মতো কোনও দেশে পাড়ি দিয়েছেন, এসব ‘খবর’কে উপেক্ষা করতেই পরামর্শ দিচ্ছেন তারা।

শেখ হাসিনার অবস্থান নিয়ে গত কয়েকদিনে নানা ধরনের আলোচনা চলছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে নানা বক্তব্যের বিষয়ে মঙ্গলবার সাংবাদিকরা জানতে চেয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার কাছে।

জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ওনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতে খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফারমেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি।

উপদেষ্টা বলেন, আপনারাও যেমন দেখেছেন, আমরাও দেখেছি উনি আজমানে সম্ভবত গেছেন। কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করেও আমরা সফল হইনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com