• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সংসদীয় সক্ষমতা বৃদ্ধিতে আইআরআইয়ের সহযোগিতার প্রস্তাব

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৯:৪৮
আপডেট: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৯:৪৮

9659852 16

সংসদীয় সক্ষমতা বৃদ্ধিতে আইআরআইয়ের সহযোগিতার প্রস্তাব

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) বাংলাদেশস্থ রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রশিক্ষণ, কর্মশালা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধিতে আইআরআইয়ের সহযোগিতার প্রস্তাব দেন তিনি।

সাক্ষাতে বাংলাদেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় আইআরআইয়ের বিভিন্ন কার্যক্রমের বিষয়েও স্পিকারকে অবহিত করেন জন ফ্লুহার্টি।

এ সময় শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচারের প্রসঙ্গ তুলে ধরে স্পিকার এ অর্থ দেশে ফিরিয়ে আনতে মার্কিন সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দীর্ঘ দেড় দশকে আয়নাঘর, গুম, খুন ও বিরোধী মত দমনের কারণে মানুষের মত প্রকাশের স্বাধীনতা প্রায় সম্পূর্ণভাবে রুদ্ধ হয়ে পড়েছিল।

স্পিকার বলেন, ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় সংসদ নির্বাচনের পর বর্তমান সরকার বিরোধী দলের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের ভিত্তিতে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় কার্যপ্রণালি আয়ত্তে আনতে ইতোমধ্যে ইউএনডিপির উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো বিরোধী দলসহ সব নাগরিকের মত প্রকাশের স্বাধীনতাকে সর্বোচ্চ সম্মান জানিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং দেশকে দুর্নীতিমুক্ত করা। সরকার ও বিরোধী দল আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্যে পৌঁছাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে জ্বালানি সংকটসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে বিরোধী দলের সহযোগিতাকে তিনি ইতিবাচক ও আশাব্যঞ্জক হিসেবে উল্লেখ করেন।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের কনসালট্যান্ট অমিতাভ ঘোষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com