• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সকল নাগরিকের ৩৬৫ দিন নিরাপত্তার দায়িত্ব আমাদের: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪ ৭:১০
আপডেট: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪ ৭:১০

966639 2

সকল নাগরিকের ৩৬৫ দিন নিরাপত্তার দায়িত্ব আমাদের: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশের সকল নাগরিকের ৩৬৫ দিন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। এটা অক্ষুন্ন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মাঝে মাঝে দু একটা ঘটনা ঘটে। এটা বিচ্ছিন্ন ঘটনা। বাংলাদেশ পূজা কমিটির মহাসচিব আমাকে জানিয়েছেন, পূজাকে কেন্দ্র করে কোন ঘটনা ঘটতে পারে এমন কোন তথ্য তার কাছে নেই। সবাই যদি আপনারা সহযোগিতা করেন, বাংলাদেশের সব মানুষ ৩৬৫ দিন নিরাপদে থাকবে।

পূজার দশমী দিনের নিরাপত্তা কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী রবিবার (১৩ অক্টোবর) পর্যন্ত বিশেষ নিরাপত্তা থাকবে। এরপরেও সারা বাংলাদেশে নিরাপত্তা থাকবে। এবারের পূজার নিরাপত্তার জন্য পুলিশ, বিজিবি, আনসার ও র‍্যাবসহ অন্যান্য বাহিনীকে নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে। যেসব স্থানে যে পরিমাণ সশস্ত্র বাহিনীর প্রয়োজন, সেখানে সে পরিমাণ সশস্ত্র বাহিনীর মোতায়ন করা হয়েছে। আমি আশা করব এবার পূজা খুবই ভালোভাবে অনুষ্ঠিত হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কোন কিছুই করতে পারব না। যদি কোথাও কোন ঘটনা ঘটে, সে সময় আমাদের সঠিক তথ্য দিবেন। আমি আশা করব এবার (পূজায়) কোথাও কোন ঘটনা ঘটবে না।

তিনি আরও বলেন, পূজার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে এই নির্দেশনা গুলো দেওয়া হয়েছে, সবাই ভালোভাবে পালন করবেন। কোথাও কোনো ঘটনা ঘটলে, যে সাথে সাথে খবর পাওয়া যায় এ জন্য জাতীয় টেলি কমিউনিকেশন সেন্টারকে (এমটিএমসি) দায়িত্ব দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com