জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
সরকার কোনো ভুল করলে তা ধরিয়ে দিতে আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (২৮ আগস্ট) রাজধানীর বনানীতে একটি হোটেল পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, ‘সরকার ভুল করলে আঙুল দিয়ে দেখিয়ে দিন। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ রেখে যেতে হবে। কাজ করলে ভুল হবে। ভুলকে সংশোধন করে এগিয়ে যেতে হবে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শে এগিয়ে যেতে হবে।’
তিনি বলেন, ‘দেশকে গণতন্ত্র, আইনের শাসনের স্বাদ দিতে এমন একটা দেশ গড়ার দিকে যেতে হবে যাতে ফ্যাসিজম আর ফিরে না আসে, যাতে আমরা ফ্যাসিস্ট হয়ে না উঠি।’
আইনমন্ত্রী বলেন, ‘বিরোধিতার জন্য বিরোধিতার সংস্কৃতি থেকে বের হয়ে দেশের কল্যাণে রোডম্যাপ তৈরিতে কাজ করতে হবে।’












