• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে চীনের আগ্রহ

প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ১২:৩৬
আপডেট: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ১২:৩৬

9659852 2

সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে চীনের আগ্রহ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: খবরের কাগজ
বাংলাদেশ সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করতে চায় চীন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে এক বৈঠকে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ আগ্রহের কথা জানান।

​বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। নির্বাচনে জয়লাভ করায় তিনি মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে চীন সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান।

​​বাংলাদেশ ও চীনের প্রাচীন সভ্যতার পারস্পরিক সাদৃশ্যের কথা উল্লেখ করে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী ও প্রশিক্ষণ কার্যক্রম আয়োজনে সরকার আগ্রহী। বিশেষ করে শিল্পী ও সংগীত দল বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
​নাটক, নৃত্যসহ সাংস্কৃতিক কলার বিভিন্ন শাখায় যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে মত প্রকাশ করেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

​বৈঠকে উভয় পক্ষই দুই দেশের ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক উৎসব ও যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। চীনের রাষ্ট্রদূত আশ্বস্ত করেন যে, বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

​সাক্ষাৎ অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং চীন দূতাবাসের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com