• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্বরাষ্ট্রের সভাকক্ষে হাসিনার ছবি, যা বলছে মন্ত্রণালয়

প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ ৯:২৭
আপডেট: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ ৯:২৭

969699 1

স্বরাষ্ট্রের সভাকক্ষে হাসিনার ছবি, যা বলছে মন্ত্রণালয়

জনতার আওয়াজ ডেস্ক
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদায়ী সরকারপ্রধান শেখ হাসিনার ছবি নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে ‘নিয়মতান্ত্রিক’ বলে আখ্যা দিয়েছে। স্বরাষ্ট্র সভাকক্ষে উপদেষ্টার বাম পাশের উপরের দিকের দেয়ালে প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, এরপর আসাদুজ্জামান খান কামাল এবং এরপর শেখ হাসিনার ছবি রয়েছে। পরে সারিবদ্ধভাবে অন্য সাবেক মন্ত্রীদের ছবি ও মেয়াদকাল রয়েছে।

২০১৩ সালের ২২ নভেম্বর থেকে ২০১৫ সালের ১৪ জুলাই পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এ কারণে তার ছবি সভা কক্ষে রয়েছে বলে জানায় মন্ত্রণালয়।

সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইনশৃঙ্খলা রক্ষা, ইজতেমার সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে কার্যক্রম গ্রহণের লক্ষ্যে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালের ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে।

‘সাধারণ আলেম সমাজ’ নামের একটি ফেসবুক পেজে আজকের ব্রিফিংয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে বলা হয়, ‘তারা হাতে হাত রাখলে, আমরা কাঁধে কাঁধ মেলাব…’। পোস্টকার্ডের শিরোনামে বলা হয়, ‘এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শোভা পাচ্ছে পলাতক স্বৈরাচার হাসিনার ছবি।’ সেখানে মন্তব্যের ঘরে অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা (পিআরও) ফয়সল হাসান বলেন, ‘সভাকক্ষে একপাশে সাবেক মন্ত্রীদের এবং বর্তমান উপদেষ্টার ছবি রয়েছে। অন্যপাশে রয়েছে সাবেকসহ বর্তমান সচিবের ছবি, নাম ও সময়কাল। এটি নিয়মতান্ত্রিক একটি বিষয়।’

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে একাধিকবার ফোন করে ও ক্ষুদেবার্তা দিয়েও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com