• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হত্যাকারীর প্রকাশ্যে ফাঁসি চাইলেন রামিসার চাচা

প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬ ৩:৫৪
আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২৬ ৩:৫৪

9659852 19

হত্যাকারীর প্রকাশ্যে ফাঁসি চাইলেন রামিসার চাচা

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

ঢাকায় ধর্ষণের পর শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও প্রকাশ্যে ফাঁসির দাবিতে শেরপুর শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শহরের খরমপুর মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’-এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

নিহত রামিসার বিচার ও দ্রুত শাস্তি কার্যকরের দাবিতে আয়োজিত মানববন্ধনে উত্তাল হয়ে ওঠে পরিবেশ। সেখানে অংশ নিয়ে আবেগঘন বক্তব্য দেন নিহতের চাচা শফিউদ্দিন মোল্লা। তিনি বলেন, ‘আমাদের ফুলের মতো মেয়েটা আজ আর নেই। খুনি মাসুদ রানা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে অপরাধ স্বীকার করেছে। তাই আমরা চাই, দোষীদের প্রকাশ্যে দিবালোকে ফাঁসি কার্যকর করা হোক।’

তিনি আরও বলেন, ‘সরকারের কাছে বিশেষ অনুরোধ, এমন নৃশংস ও জঘন্য ঘটনা যেন আর বাংলাদেশে না ঘটে।’

মানববন্ধনটি সঞ্চালনা করেন সংগঠনটির সভাপতি রবিউল ইসলাম রতন। এতে আরও বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাবেক কাউন্সিলর মাসুদ রানা এবং শ্রমিকদল নেতা শওকত হোসেনসহ অন্যান্যরা।

বক্তারা তাদের বক্তব্যে দাবি করেন, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত মাসুদ রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, ফলে অপরাধ প্রমাণিত হয়েছে বলে তারা মনে করেন। এ অবস্থায় দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

এ সময় বক্তারা আরও উল্লেখ করেন, ঘটনার মাত্র ছয় ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূয়সী প্রশংসা করা হয়। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ, শিশু হত্যা ও অন্যান্য নৃশংস অপরাধের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধনে আরও বলা হয়, রামিসার বাবা রাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ‘আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না।’ এই বক্তব্যের প্রসঙ্গ টেনে বক্তারা বলেন, রাষ্ট্রকে প্রমাণ করতে হবে যে দেশে অপরাধীদের বিচার হয় এবং ভবিষ্যতে আর কোনো রামিসাকে এমন নির্মম পরিণতির শিকার হতে হবে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com