• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১৪ বছরে বাংলাদেশ প্রতিদিন

প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ৭:৪৩
আপডেট: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ৭:৪৩

Capture 155

১৪ বছরে বাংলাদেশ প্রতিদিন

 দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজ ১৪ বছরে পদার্পণ করল। ১৩ বছর পূর্তি ও ১৪ বছরে প্রবেশ উপলক্ষে গত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলাদেশ প্রতিদিন কার্যালয় প্রাঙ্গণে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামকে সঙ্গে নিয়ে কেক কাটেন।

এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, কালের কণ্ঠ সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, বসুন্ধরা মিডিয়া লিমিটেডের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কমের সম্পাদক জুয়েল মাজহার, ডেইলি সানের নির্বাহী সম্পাদক রেজাউল করিম লোটাস, নিউজ টোয়েন্টিফোরের নির্বাহী সম্পাদক রাহুল রাহা প্রমুখ। এর আগে বাংলাদেশ প্রতিদিনের ১৩ বছর পূর্তি উপলক্ষে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com