• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৩, শনাক্ত ৯৪৭

প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ১০:২৫
আপডেট: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ১০:২৫

9633326985

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৩, শনাক্ত ৯৪৭

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ শনাক্ত হয়েছে আরও ৯৪৭ জনের। এ সময়ে উপসর্গ নিয়ে মারা গেছে তিনজন।

শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ৪২ জনের। গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত (১৯ দিনে) মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭১ জনে। এ ছাড়া গত ১৯ দিনে দেশে সন্দেহজনক শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ১৩ উল্লেখ করা হলেও শুক্রবার তা সংশোধন করে ৫টি কমানো হয়েছে। জেলা পর্যায় থেকে ভুল তথ্য পাঠানোর কারণে এগুলো কমানো হয়েছে। নতুন করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একজন হাম আক্রান্তের মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যা এখানে যুক্ত হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com