• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: রবিবার, ২১ জুন, ২০২৬ ১:৫৩
আপডেট: রবিবার, ২১ জুন, ২০২৬ ১:৫৩

9666329885

৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান অগামীকাল রবিবার মালয়েশিয়া সফরে যাচ্ছেন। এদিন দুপুরে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। ২১ থেকে ২২ জুন মালয়েশিয়া সফর শেষে ২৩ জুন সেখান থেকে সরাসরি চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী। চীন সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে তার।

শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রীর আসন্ন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

তিনি জানান, মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন ২৭ জন এবং চীন সফরে থাকবেন ২৮ জন। সফরসঙ্গীর সংখ্যা যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্রসচিব বলেন, সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকারপ্রধান ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছেন। এরই ধারাবাহিকতায় আগামী ২১ থেকে ২২ জুন মালয়েশিয়া এবং ২৩ থেকে ২৬ জুন চীন সফর করবেন প্রধানমন্ত্রী।

মালয়েশিয়া সফরের সময় আগামী ২২ জুন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। পরে উভয় দেশের সরকারপ্রধানের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকবে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনযোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি।

আসাদ আলম সিয়াম বলেন, মালয়েশিয়ার বিভিন্ন খাতে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তি এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে।

প্রধানমন্ত্রীর সফরকালে দুই দেশের মধ্যে সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এছাড়া বাণিজ্যিক আলোচনা শুরু করার লক্ষ্যে টার্মস অব রেফারেন্স বিনিময়সহ আরও কয়েকটি দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত দলিল নিয়ে আলোচনা চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com