• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৯০ দিনের মধ্যে স্টারলিংক চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ৪:৫৫
আপডেট: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ৪:৫৫

960003 11

৯০ দিনের মধ্যে স্টারলিংক চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশে ৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষামূলক সম্প্রচারে স্টারলিংক তার বিদেশি স্যাটেলাইট ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করলেও বাংলাদেশে বাণিজ্যিক সেবাদানের সময় এনজিএসও নীতিমালা মেনে স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে বা আইআইজি ব্যবহার করবে।

আগামী ৯ এপ্রিল দেশে স্টারলিংকের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে বলে গত রোববার তথ্য দিয়েছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

সেদিন ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ৯ এপ্রিল আন্তর্জাতিক বিনিয়োগ সম্মলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইন্টারকন্টিনেন্টাল হোটেল স্টারলিংকের কাভারেজের আওতায় থাকবে। আমরা অনেকগুলো সংস্থা স্টারলিংকের সঙ্গে কাজ করছি। আমরা ডেমো ডে হিসেব ৯ এপ্রিল স্টারলিংক ব্যবহার করব। সুতরাং বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান যেটা, সেটা বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার করব। দিনটি আমাদের জন্য টেস্ট ডে বা ডেমো ডে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com